SSC 2027 Final Revision Exam Batch 2.0

    SSC বোর্ড পরীক্ষার পূর্ববর্তী সময়ে শিক্ষার্থীদের প্রস্তুতির মান যাচাই, দুর্বলতা শনাক্তকরণ এবং প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময়ের প্রস্তুতির পর একজন শিক্ষার্থীর প্রকৃত প্রস্তুতির অবস্থান নির্ধারণের সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত ও মানসম্মত পরীক্ষায় অংশগ্রহণ করা।

    12

    students

    6000 ৳8000 ৳
    কোর্স ব্যানার

    এই কোর্স সম্পর্কে

    SSC বোর্ড পরীক্ষার পূর্ববর্তী সময়ে শিক্ষার্থীদের প্রস্তুতির মান যাচাই, দুর্বলতা শনাক্তকরণ এবং প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময়ের প্রস্তুতির পর একজন শিক্ষার্থীর প্রকৃত প্রস্তুতির অবস্থান নির্ধারণের সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত ও মানসম্মত পরীক্ষায় অংশগ্রহণ করা।

    এই বিষয়টি বিবেচনায় রেখে ACHIEVE SSC’27 ফাইনাল রিভিশন এক্সাম ব্যাচ 2.0 সাজানো হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষার অনুরূপ পরিবেশে নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেদের প্রস্তুতি যাচাই করার সুযোগ পাবে। প্রতিটি পরীক্ষার মাধ্যমে জ্ঞান ও দক্ষতার পাশাপাশি কোন অধ্যায় বা টপিকে ঘাটতি রয়েছে, কোথায় ভুল হচ্ছে এবং পরীক্ষার ক্ষেত্রে কোন বিষয়গুলোতে আরও উন্নতি প্রয়োজন—তা নির্ধারণ করা সম্ভব হবে।

    পরীক্ষার ফলাফল ও ভুলের বিশ্লেষণের ভিত্তিতে দুর্বলতাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন ও পুনরাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সুসংগঠিত ও পরিপূর্ণ করা হবে। একই সঙ্গে নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণের ফলে সময় ব্যবস্থাপনা, প্রশ্ন সমাধানের দক্ষতা এবং পরীক্ষার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতাও বৃদ্ধি পাবে।

    এই কোর্সে যা যা থাকছে
    ১। অধ্যায় ভিত্তিক ডেইলি এক্সাম - ২৮ টি
    ২। বোর্ড স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট - ১৩ টি
    ৩। হোম প্র্যাক্টিস অনলাইন এক্সাম - ৪১ টি
    ৪। অভিজ্ঞ শিক্ষক দ্বারা খাতা মূল্যায়ন ও হ্যান্ডরাইটিং প্রদান
    ৫। স্পেশাল গাইডলাইন এবং মেন্টরশিপ প্রদান
    ৬। ডেডিকেটেড Web App ও 24/7 স্টুডেন্ট সাপোর্ট
    ৭। গিফট হিসেবে থাকবে এক্সক্লুসিভ ACHIEVE ব্যাগ ও টি-শার্ট

    পরীক্ষা শুরুঃ টেস্ট পরীক্ষার পর

    কোর্স রেটিং

    0.00 out of 5 stars

    সাধারণ জিজ্ঞাসা